শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৩

হিযবুত তাহরীর ৭ কর্মী গুলিবিদ্ধ


পুলিশের বাধার মুখেও নিষিদ্ধ ঘোষিত হিযবুতের মিছিল গুলিবিদ্ধ ১০ আটক অর্ধশতাধিক
আজকালের খবর প্রতিবেদক
রাজধানীর জুমার নামাজের পর পুলিশের বাধার মুখেও মিছিল করেছে নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীর সদস্যরা। পুলিশ তাদের মিছিলে বাধা দিলে হিযবুত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি করে। এতে ১০ হিযবুত সদস্য গুলিবিদ্ধ হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ সময় বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক হিযবুত তাহরীর সদস্যকে আটক করে পুলিশ। আটকদের মধ্যে যে কয়েকজনের নাম পাওয়া গেছে তারা হলেনÑ খালেদ, মুগ্ধ, মুহিম, খোরশেদ, জনি, রুবেল, মিরাজ, হাফিজ, সালমান, রেজওয়ান, শাহাবুদ্দিন, আজাদ এবং রাকিব। আটকদের কাছ থেকে বিভিন্ন ধরনের লিফলেট ও কাফনের কাপড় পাওয়া গেছে বলে পুলিশ জানায়। গতকাল শুক্রবার জুমার নামাজের পরেই রাজধানীর প্রেস ক্লাব, হাইকোর্ট, সেগুন বাগিচা, কার্পেট গলি, ফকিরাপুল কালর্ভাট রোড, বায়তুল মোকাররম, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় তারা বিক্ষিপ্তভাবে মিছিল করে। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর দুপুর পৌনে ২টার দিকে সেগুনবাগিচার গলি এবং হাইকোর্টের দিক থেকে পৃথক পৃথকভাবে আসা ৫০-৬০ জন হিযুবত তাহরীর সদস্য প্রেস ক্লাবের সামনে সমবেত হওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এ সময় হিযবুত সদস্যারাও মারমুখী হলে তাদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পুলিশ। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে হিযবুত সদস্যরা সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির গলি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ এ সময় দুপাশ থেকে ধাওয়া করলে বেশ কিছু হিযবুত সদস্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়ত হলে ঢুকে পড়ে। এ সময় পুলিশ  চার দিক ঘিরে ফেলে ওই ভবনটি লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলি ছুড়ে। পরে ডিআরইউ ভবনের ভেতর থেকে তল্লাশি চালিয়ে হিযবুত তাহরীর সদস্য সন্দেহে ১৪ জন আটক করে। এর কিছুক্ষণ পরেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে ডিআরইউর ভবনে জোরপূর্বক ঢুকে হিযবুত সদস্য সন্দেহে আরো এক ব্যক্তিকে ধরে নিয়ে যায়। একই সময় ফকিরাপুল কালভার্ট রোডে দিগন্ত টিভি ভবনের সামনে ৩০-৪০ জন হিযবুত তাহরীর সদস্য কাফনের কাপড় পরে সমবেত হয়ে মিছিল শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের গুলি মুখেও তারা মিছিল করতে থাকে। একপর্যায় অতিরিক্ত পুলিশ এসে তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এখান থেকে পুলিশ ছয় হিযবুত সদস্যকে কাফনের কাপড়সহ আটক করে। এ ছাড়াও বারডেম হাসপাতাল উত্তর গলি, কার্পেট গলি, হোটেল ডিলাক্স গলি, হাইকোর্ট, গণপূর্ত ভবন ও কদম ফোয়ারার সামনে থেকে বিক্ষিপ্তভাবে ২৮ জনকে আটক করা হয়। পুলিশ এ সময় ওই এলাকার বিভিন্ন ভবনে উঠে তল্লাশি চালায়। হিযবুত তাহরীর সদস্যদের আটকের প্রতিবাদে মিছিলের আরেকটি অংশ দুপুর ৩টার দিকে বঙ্গবন্ধু স্কয়ারের পাশে ডন প্লাজায় আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখান থেকে পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার (এসি) শিবলি নোমান  বলেন, আমাদের কাছে তথ্য ছিল শুক্রবার তারা (হিযবুত তাহরীর) ম?ুক্তাঙ্গন বা অন্য কোনো স্থানে সমাবেশ করতে পারে। তবে জুমার নামাজের পরপরই আমরা জানতে পারি তারা প্রেস ক্লাব এলাকায় মিছিল করবে এবং এর কিছু সময় পরেই তারা বিভিন্ন গলি দিয়ে এসে প্রেস ক্লাব এলাকায় জড়ো হতে থাকে। পুলিশ তাদের সরে যেতে বললে, তারা পুলিশের ওপর হামলা করে। এর জবাবে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেয়।
- See more at: http://www.ajkalerkhobor.com/2013/12/28/120269.html#sthash.dbm6ivZ6.dpuf
পুলিশের বাধার মুখেও নিষিদ্ধ ঘোষিত হিযবুতের মিছিল গুলিবিদ্ধ ১০ আটক অর্ধশতাধিক
আজকালের খবর প্রতিবেদক
- See more at: http://www.ajkalerkhobor.com/2013/12/28/120269.html#sthash.dbm6ivZ6.dpuf

http://www.djanata.com/index.php?ref=MjBfMTJfMjhfMTNfMV8xXzFfNTEyNDk=

http://www.ajkalerkhobor.com/2013/12/28/120269.html

পুলিশ হিযবুত তাহরীর সংঘর্ষ






http://www.kalerkantho.com/print-edition/first-page/2013/12/28/35492


রাজধানীতে পুলিশ হিযবুত তাহরীর সংঘর্ষ

 

 

 

 

 


 


 



http://www.prothom-alo.com/bangladesh/article/109783/%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%95%E0%A7%87_%E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AF_%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87_%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0_%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%95%E0%A6%95%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B2_%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE

আমার দেশ ,রাজধানীতে হিজবুত তাহরীর-পুলিশ সংঘর্ষ গুলিবিদ্ধ ৬, গ্রেফতার ২৬


http://www.amardeshonline.com/pages/details/2013/12/28/230151#.Ur5qMfuwLPI

  •  
  • প্রথম পাতা / 
  • রাজধানীতে হিযবুত তাহ্রীরের মিছিল সংঘর্ষ, আটক ৪৪
  • - See more at: http://www.bd-pratidin.com/2013/12/28/34503#sthash.IuSScCUs.dpuf



  •  
  • প্রথম পাতা / 
  • রাজধানীতে হিযবুত তাহ্রীরের মিছিল সংঘর্ষ, আটক ৪৪
  • - See more at: http://www.bd-pratidin.com/2013/12/28/34503#sthash.IuSScCUs.dpuf
    রাজধানীতে হিযবুত তাহ্রীরের মিছিল সংঘর্ষ, আটক ৪৪


    http://www.bd-pratidin.com/2013/12/28/34503

    রাজধানীতে হিযবুত তাহ্রীরের মিছিল সংঘর্ষ, আটক ৪৪


    http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMTJfMjhfMTNfMV8yXzFfOTY4NzU=

    http://www.ittefaq.com.bd/epaper/#

    http://www.dailyinqilab.com/2013/12/28/151255.php


    হিযবুত তাহরীরের সঙ্গে পুলিশের সংঘর্ষ
    হিযবুত তাহরীরের সঙ্গে পুলিশের সংঘর্ষ






















    http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=NjAwMg==&s=MQ==



    রাজধানীতে পুলিশের সাথে হিযবুত তাহরীরের সংঘর্ষ গুলিবিদ্ধ ১২, গ্রেফতার ৪৪

    নিজস্ব প্রতিবেদক
    ২৮ ডিসেম্বর ২০১৩, শনিবার, ১০:৪৫
    রাজধানীর মৎস্য ভবনের সামনে গতকাল হিজবুত তাহরির মিছিল বের করার চেষ্টা করলে সংগঠনের এক কর্মীকে গুলি করছে পুলিশ : নয়া দিগন্ত
    রাজধানীর সেগুনবাগিচা, বিজয়নগর ও জাতীয় প্রেস কাব এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। গতকাল জুমার নামাজের পরপরই মিছিল বের করেন হিযবুত তাহরীর সদস্যরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুড়লেই শুরু হয় সংঘর্ষ। মুক্তাঙ্গনে হিজবুত তাহরীরের নির্ধারিত সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে ওই সব এলাকা রণেেত্র পরিণত হয়। ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ ও মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের শতাধিক টিয়ার শেল, রাবার বুলেট ও শর্টগানের গুলিতে পথচারীসহ আহত হয়েছেন অন্তত ১২ জন। এদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পুরানাপল্টনের সুমন নামে (৪০) এক ব্যক্তির অবস্থা আশঙ্কজনক। ঘটনার পরপর ওই সব এলাকা থেকে হিযবুত তাহরীর কর্মী সন্দেহে ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 
    সুমনের অভিযোগ, পুলিশ তার বাসার ভেতরে ঢুকে গুলি চালিয়েছে। এতে তার মুখমণ্ডল, পেট ও বুকসহ শরীরের বিভিন্ন স্থান গুলিবিদ্ধ হয়। শুধু তা-ই নয়, পুলিশ তার পরিবারের ছেলেমেয়েসহ সাতজনকে আটক করে নিয়ে যায়। 
    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ২টার দিকে সেগুনবাগিচা জামে মসজিদ থেকে হঠাৎ হিযবুত তাহরীরের শতাধিক কর্মী হাতে ব্যানার, ফেস্টুন, মাথায় কালেমা লেখা ফিতা ও লিফলেটসহ মিছিল নিয়ে পৃথক তিনটি ভাগ হয়ে যায়। তারা সেখান থেকে মিছিল নিয়ে মুক্তাঙ্গন যাওয়ার চেষ্টা করেন। একটি মিছিল বিজয়নগর দিয়ে, আরেকটি বারডেম হাসপাতাল-২ ও প্রেস কাব হয়ে এবং অপর একটি মিছিল সেগুনবাগিচার ভেতর দিয়ে পল্টন হয়ে মুক্তাঙ্গন যেতে চেষ্টা করে। এ সময় একটি মিছিল বারডেম হাসপাতালের সামনে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশি বাধা উপো করে হিজবুত তাহরীর নিজস্ব ব্যানারে মিছিল নিয়ে মুক্তাঙ্গন যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়ে। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে তাদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করে পুলিশ। একপর্যায়ে হিযবুত তাহরীর কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল ছোড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তাদের আর্মড পারসোনাল ক্যারিয়ার (এপিসি) গাড়ি নিয়ে ধাওয়া করলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের অলিগলি ও বিভিন্ন ভবনে আত্মগোপন করে। পুলিশ পরে অভিযান চালিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশের একটি ভবনে লুকিয়ে থাকা ১৪ জন হিযবুত তাহরীর কর্মীকে আটক করে নিয়ে যায়। 
    একই সময়ে মৎস্য ভবন মোড় হয়ে হাইকোর্টের কদম ফোয়ারার সামনে একটি ঝটিকা মিছিল বের করেন হিযবুত তাহরীর কর্মীরা। এ সময় পুলিশ এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশের গুলিতে ওবায়দুর রহমান (২৫), মনিরুল ইসলাম (৩০) ও মামুন গুলিবিদ্ধ হন। মিছিলকারীদের ধাওয়া করে ঘটনাস্থল থেকে পুলিশ সাতজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। 
    এ দিকে বেলা সোয়া ২টার দিকে বিজয় নগরে আরেকটি মিছিল বের করে হিযবুত তাহরীর কর্মীরা। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে পুলিশ। এতে আবুবকর সিদ্দিক, আবু হেনা সুমন, মাহাদিউজ্জামানসহ চারজন গুলিবিদ্ধ হন। এ ছাড়া ঘটনাস্থল থেকে আরো ৯ জনকে আটক করে পল্টন থানায় নিয়ে যায় পুলিশ। হিযবুত তাহরীর কর্মীরা ছত্র ভঙ্গ হয়ে ওই এলাকায় বিভিন্ন গলিতে আশ্রয় নিলে পুলিশ বাসাবাড়িতে ঢুকেও গুলি চালায়। এতে সুমন নামের এক ব্যক্তি আহত হন। আশঙ্কজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
    আহত সুমন বলেন, দুপুরে পুলিশ তার ২/২ পুরানা পল্টনের বাসায় ঢুকে তাকে গুলি করে। এ ছাড়া তার পরিবারের ছেলেমেয়সহ সাতজনকে আটক করে নিয়ে যায়। 
    শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের কাছ থেকে কাফনের কাপড়, ব্যানার, ফেস্টুন ও সরকারবিরোধী স্লোগান সংবলিত লিফলেট পাওয়া গেছে। 
    হাসপাতালে চিকিৎসাধীন মনিরুল ইসলাম জানান, তিনি ঢাকা বিশ্বদ্যিালয় থেকে পরিসংখ্যানে মাস্টার্স শেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষা দিচ্ছেন। সংঘর্ষের সময় তিনি ওই পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় পুলিশ তাকে ধরে বাম পায়ে গুলি করে। 
    গুলিবিদ্ধ ওবায়দুল ইসলাম জানান, তিনি একটি হোটেলে বয়ের কাজ করেন। পুলিশের ছোড়া শর্টগানের গুলির স্প্রিন্টার তার গলা ও মুখে বিদ্ধ হয়। ওবায়দুল জানান, তিনি এয়ারপোর্ট রোডের বিসমিল্লাহ বিরানি হাউজের বয় হিসেবে কাজ করেন। পুলিশ হিযবুত তাহরীর কর্মী সন্দেহে তাকে আটক করে।
    হিজবুত তাহরীরের কর্মী মোহাম্মদ জাফর বলেন, সরকারপ্রধান শেখ হাসিনা ও বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার অপসারণ দাবিতে তাদের মুক্তাঙ্গনে নির্ধারিত সমাবেশ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। লিফলেটে দেখা গেছে ‘হাসিনা-খালেদা নিপাত যাক, দেশবাসী মুক্তি পাক’। তাতে আরো লেখা রয়েছেÑ ‘হে দেশবাসী, আওয়ামী লীগ-বিএনপি শাসকগোষ্ঠীকে অপসারণ করে হিযবুত তাহরীরের নেতৃত্বে খেলাফত প্রতিষ্ঠায় সামরিকবাহিনীর নিষ্ঠাবান অফিসারদের নিকট দাবি তুলুন এবং এ দাবিতে রাজপথে নেমে আসুন।’
    মুক্তাঙ্গনে শুক্রবার বেলা আড়াইটায় সমাবেশ ও মিছিলের কর্মসূচি দিয়েছিল হিযবুত তাহরীর। কর্মসূচির জন্য তৈরি লিফলেটে বলা হয়, ‘হে দেশবাসী, আওয়ামী লীগ-বিএনপি শাসকগোষ্ঠীকে অপসারণ করে হিযবুত তাহরীরের নেতৃত্বে খেলাফত প্রতিষ্ঠায় সামরিক বাহিনীর নিষ্ঠাবান অফিসারদের নিকট দাবি তুলুন এবং এ দাবিতে রাজপথে নেমে আসুন।’ এ ছাড়া সরকারবিরোধী নানা স্লোগান, আরবি হরফে কালেমা ও দেশরক্ষায় সেনা অফিসারদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
     
     http://www.samakal.net/2013/12/27/29022
     
     http://www.jugantor.com/first-page/2013/12/28/53982
     
     
     
     

    http://www.bhorerkagoj1.net/new/blog/2013/12/28/153355.php

    http://www.jjdin.com/?view=details&type=single&pub_no=700&cat_id=1&menu_id=13&news_type_id=1&index=3&archiev=yes&arch_date=28-12-2013


    http://manobkantha.com/2013/12/28/152990.html


    রাজধানীতে হিযবুত-পুলিশ সংঘর্ষে আহত ৭, আটক ৩৮













    http://www.dainikamadershomoy.com/details_news.php?id=118588&&%20page_id=%2015

    http://www.shokalerkhabor.com/2013/12/28/147734.html




























    http://www.dailysangram.com/news_details.php?news_id=135175

    http://www.alokitobangladesh.com/first-page/2013/12/28/42899

    http://www.thedailysangbad.com/index.php?ref=MjBfMTJfMjhfMTNfMV8xM18xXzE1MTM4OA==

    http://www.karatoa.com.bd/details.php?pub_no=1490&menu_id=1&val=184376